মেদিনীপুরে কালিমন্দিরে চুরি হওয়া গেল লক্ষাধিক টাকার গয়না পূজোর সামগ্রী - The News Lion

মেদিনীপুরে কালিমন্দিরে চুরি হওয়া গেল লক্ষাধিক টাকার গয়না পূজোর সামগ্রী




দি নিউজ লায়ন ;  মেদিনীপুর শহরের মানিকপুর প্রসিদ্ধ কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। সোনা রুপোর গয়না এবং মন্দিরের অন্যান্য সামগ্রী মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরের এক পরিচারক মন্দিরে এসে দেখে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে তখনই চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মন্দিরে ছুটে আসে মন্দির পরিচালন সমিতির সদস্যরা খবর দেয়া হয় কোতোয়ালি থানায়। 


মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই দুষ্কৃতীদের শনাক্ত করা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা পাশাপাশি ওই এলাকায় আরো যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোর ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে।প্রসঙ্গত এর আগে ২০০৪  সালে একইরকমভাবে মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.